ভিড় দেখা গেল নিত্য উপহারের টি-শার্ট আর শাড়ির দোকানেও
বিক্রেতারা জানালেন এখানকার সব দোকানেই মিলবে দেশি পোশাক
নরসিংদীর তাঁত কুমিল্লার খাদি রাজশাহীর সিল্কসহ ঐতিহ্যবাহী সব পোশাকই আছে
ছেলেদের শার্ট পাঞ্জাবি টি-শার্ট ফতুয়া মেয়েদের সালোয়ার-কামিজ টপস ফতুয়া সবই পাওয়া যাবে আজিজে
শিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খানের চিরায়ত ভঙ্গির আধুনিক মিশেলে আঁকা লোকজ নানা শাড়ি বিক্রি হচ্ছে নিত্য উপহারে
শিল্পী চন্দ্র শেখর সাহা ধ্রুব এষ সব্যসাচী হাজরা ও মাহবুবুর রহমানের ডিজাইনে নকশিকাঁথা স্থাপত্য নকশা ক্যালিওগ্রাফিসহ নানা শাড়িও পাওয়া যাবে এখানে
কল্পতরু ফ্যাশন হাউসের কর্ণধার আফসানা শর্মি বলেন তাঁতের কাজ করা থ্রি-পিস অ্যান্ডি সিল্কের জামা তাঁতের ফতুয়া পাঞ্জাবি খাদির পাঞ্জাবি সবই পাওয়া যায় তাঁর দোকানে
অন্যান্য দোকানেও এসব পাওয়া যাবে
তবে কল্পতরুর বিশেষ বৈশিষ্ট্য হলো মসলিনের হাতের কাজ করা শাড়ি ও ওড়না
হাতের কাজ করা শাড়ির দাম সাড়ে তিন হাজার টাকা
ওড়না ৪৫০ টাকা
কাপড়-ই বাংলার কর্ণধার মুরসালিন বিথুন বলেন ঈদের আগে বিদেশি কাপড়ের এই যুগে দেশজ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে আজিজ
দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সব রকমের পোশাকই পাওয়া যাবে এখানে
আজিজের একটি বৈশিষ্ট্য হলো বেশির ভাগ দোকানে খাদি কাপড়ের পোশাক পাওয়া যাবে
তাঁর তিনটি দোকানে ফতুয়া থ্রি পিস সবই পাওয়া যাচ্ছে
এক ছাদের নিচে এত বড় দেশি মার্কেট আর কোথাও পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি
নিত্য উপহারের মালিক রাশেদুল হাফিজ জানালেন অনেক তরুণই এখন আজিজে আসছেন দেশি কাপড়ের ব্যবসা করতে
সবাই যদি তাদের পোশাকের যথাযথ মান ধরে রাখে তাহলে এই শিল্পের মান বাড়বে
এ ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত
কেবল ব্যবসার খাতিরে যা-তা বিক্রি করা উচিত নয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোর বড় ক্রেতা
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাতিলা শারমিন এই কথা জানিয়ে বললেন ঈদে বাড়ি যাবেন
ক্যাম্পাসের খুব কাছাকাছি হওয়ায় হেঁটে চলে এসেছেন
বাড়ির সবার জন্য এখান থেকেই তিনি কেনাকেটা করবেন বলে জানালেন
ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়
বেশির ভাগ শিক্ষার্থী বাড়ি যাবেন
নিয়মিত ক্লাস পরীক্ষা নানা ধরনের ব্যস্ততা—এসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি ভিন্নরকম শব্দ ঈদ
আত্মীয়স্বজন আর পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এই ঈদে
রমজান আসার সঙ্গে সঙ্গেই তাই শুরু হয় ঈদের প্রস্তুতি
এরপর ক্যাম্পাস বন্ধের অপেক্ষা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের মিলনস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন চলছে ঈদুল ফিতরের ছুটি
নাড়ির টানে তাই বেশির ভাগই ফিরেছেন বাড়িতে
তবে কেউ কেউ ঈদ করবেন ক্যাম্পাসে
গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলই খালি হয়ে গেছে
ছুটিতে বাড়ি ফিরেছেন বেশির ভাগ শিক্ষার্থী
তবে ছাত্রজীবন থেকেই জীবনসংগ্রাম শুরু করা শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন হলে
সামনে পরীক্ষা থাকায় এখনো অনেকে হলে আছেন
হাজি মুহম্মদ মুহসীন হলের ৬৬৩ নম্বর কক্ষে থাকেন অর্থনীতি বিভাগের ছাত্র ইয়াসিন আলম
টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয় তাঁকে
তিনি প্রথম আলোকে বলেন বাড়ি যেতে চাইলেই তো আর বাড়ি যাওয়া যায় না
টিউশনির টাকা পেলে তারপর ঈদের চিন্তা
হলগুলোতে এমন শিক্ষার্থীদের সংখ্যা কম নয়
তাঁদের অনেকেই অনেক সময় শুধু বাসের ভাড়া না থাকায় যেতে পারেন না বাড়িতে
আবার কেউ কেউ পরীক্ষার কারণে বাড়ি যান না
তাই অনেকেই যখন আনন্দে ব্যস্ত তখন এসব শিক্ষার্থী হলের কক্ষে উদ্যাপন করেন ঈদ
ছোটবেলার এই দিনটির স্মৃতি আর পরিবার থেকে দূরে থাকার বেদনা তাড়িয়ে বেড়ায় তাঁদের
তবে ঈদ যে কেবল বাড়িতেই করতে হবে এমনটি মানতে রাজি নন অনেকে
বিশ্ববিদ্যালয়জীবনের স্বাধীনতা কানায় কানায় উপভোগ করতে অনেকেই ঘাঁটি গাড়বেন ক্যাম্পাসে
বন্ধুবান্ধব নিয়ে তাঁরা ঈদ উদ্যাপন করবেন ঘুরে ঘুরে
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র রামিম হাসান তাঁদেরই একজন
পরিবার-পরিজনের গণ্ডির বাইরে ঈদের স্বাদ উপভোগ করতে বন্ধুবান্ধব নিয়ে তিনি এই সময়টা কাটাবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
তিনি প্রথম আলোকে বলেন বাড়িতে ঈদ করে অভ্যস্ত
এবার একটু ভিন্ন স্বাদ নিতে চাই
তাই মনস্থির করেছি বাড়ি যাব না
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন ১ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের ছুটি হয়েছে
তবে প্রশাসনিক কাজ চলেছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত
৭ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন
১৭ দিনের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর থেকে আবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধিদপ্তর হচ্ছে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন শিগগিরই প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরিত হতে যাচ্ছে
গত মাসে এক চিঠির মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি জানিয়েছে
চিঠিতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিলুপ্তি সাপেক্ষে একে অধিদপ্তরে রূপান্তরকরণের কথা বলা হয়েছে
একই সঙ্গে ফাউন্ডেশনের আওতাভুক্ত জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র ও শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণকেন্দ্রকে পিএইচটিসি এর বিদ্যমান পদসহ জনবল অফিস সরঞ্জাম ও যানবাহনসহ নবগঠিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে একীভূত করার কথা বলা হয়েছে
ফাউন্ডেশনের বিদ্যমান ২৪টি পদকে বিলুপ্ত করে কর্মরত জনবলকে উদ্বৃত্ত ঘোষণার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে
এ ছাড়া রূপান্তরিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে নতুনভাবে ৩৭৩টি পদ সৃজন পাঁচটি জিপ ও একটি মাইক্রোবাস অন্তর্ভুক্ত করা এবং উন্নয়ন ফাউন্ডেশনের উদ্বৃত্ত ঘোষিত জনবলকে অধিদপ্তরের নতুন সৃজিত সমমানের পদে আত্তীকরণেও মন্ত্রণালয় সম্মতি দিয়েছে
সংস্থাপন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অ্যাসাইনমেন্ট কর্মকর্তা নাজনীন পারভীনের স্বাক্ষরিত এ চিঠিতে অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত আনুষ্ঠানিকতা পালন অর্থ বিভাগের বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ থেকে পদগুলোর বেতন স্কেল ভেটিং করানো প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ সাতটি শর্ত দেওয়া হয়েছে
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মো নূরুল কবীর প্রথম আলোকে বলেন ফাউন্ডেশনকে অধিদপ্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে
পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত গাড়ি আটক
ছিনতাই করে গাড়ি নিয়ে পালাতে গিয়ে ইমরান নামের এক যুবক পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে
পুলিশ আহত ইমরানকে গ্রেপ্তার ও তার ব্যবহূত গাড়িটি আটক করেছে
গতকাল মঙ্গলবার ভোরে পুরান ঢাকার মাজেদ সরদার লেনে এ ঘটনা ঘটে
আহত ছিনতাইকারীকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
বংশাল থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন প্রথম আলোকে জানান ভোরে মোহাম্মদপুর থানা এলাকায় প্রাইভেট কারে থাকা একদল ছিনতাইকারী এক ব্যক্তির টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল
পুলিশ ওয়াকিটকির মাধ্যমে এ খবর রাজধানীর সর্বত্র ছড়িয়ে দেয়
এরপর পুলিশ নগরের বিভিন্ন স্থানে গাড়ি তল্লাশি শুরু করে
সকাল ছয়টায় বংশাল থানার পুলিশ নাজিরাবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে
একসময় ওই গাড়িটি চেকপোস্টের কাছে এসে থেমে যায় এবং পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে
পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়
এতে গাড়িতে থাকা ইমরান হোসেন গুলিবিদ্ধ হয়
গাড়ি থেকে আরেক ছিনতাইকারী এ সময় পালিয়ে যায়
ইমরানের কাছ থেকে পুলিশ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করে
দেড় মাসেও গৃহনির্মাণের টাকা পায়নি ১০ হাজার পরিবার
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দেড় মাস পেরিয়ে গেলেও সাতক্ষীরার আইলাদুর্গত শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষ গৃহনির্মাণ মঞ্জুরির টাকা পায়নি
এ কারণে অনেকে নিজ ভিটায় ফিরতে পারছে না
আবার অনেকে পানি উন্নয়ন বোর্ডের পাউবো বাঁধ ছেড়ে বাড়ি ফিরলেও আর্থিক অনটনের কারণে ঘর বাঁধতে পারছে না
তারা খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুর্বিষহ জীবন যাপন করছে
প্রশাসন সূত্রে জানা গেছে সরকারি বিধি ভঙ্গ করে গৃহনির্মাণ মঞ্জুরির জন্য তালিকা তৈরি করা হয়েছে—এমন অভিযোগ এনে তা সংশোধনের জন্য স্থানীয় সাংসদ আদালতে একটি রিট করেছেন
এতে আটকে আছে প্রায় ১০ হাজার পরিবারের গৃহনির্মাণ মঞ্জুরির টাকা
২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা গোটা জেলার ব্যাপক ক্ষতি করে
শ্যামনগর উপজেলার গাবুরা পদ্মপুকুর ইউনিয়ন ও আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়
এতে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে
শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও দপ্তর সূত্রে জানা যায় গাবুরা পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের মানুষের জন্য পরিবারপ্রতি ২০ হাজার টাকা গৃহনির্মাণ মঞ্জুরি প্রদানের সিদ্ধান্ত নেয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
সে অনুযায়ী গাবুরা ইউনিয়নে পাঁচ হাজার ৫০০ পরিবার পদ্মপুকুরে চার হাজার ও প্রতাপনগর ইউনিয়ন থেকে ৫০০—মোট ১০ হাজার পরিবারের তালিকা প্রস্তুত করা হয়
পরে জনপ্রতিনিধি সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি ওই তালিকা যাচাই-বাছাই করে
গত জুন মাসে জেলা প্রশাসকের অনুরোধে সেনাবাহিনী ওই তালিকা যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজন করে
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী ২৩ জুলাই শ্যামনগরে এসে গৃহনির্মাণ মঞ্জুরির চেক প্রদান কর্মসূচির উদ্বোধন করেন
সেদিন আইলায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়
বাকি নয় হাজার ৯৯০টি পরিবার তাদের নামে মঞ্জুরিকৃত অর্থ এখনো পায়নি
গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামের কাসেম আলী গাজী ৭৫ জানান গৃহনির্মাণের তালিকায় নাম আছে তাঁর কিন্তু এখনো তিনি টাকা পাননি
নদীর পানি ঢোকা বন্ধ হয়ে গেলেও ভিটায় ফিরতে পারছেন না আর্থিক অনটনের কারণে
